• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দিনাজপুর বিরলে বে-দখলকৃত প্রায় (৪.৫০) একর বনভুমি উদ্ধার

মুসলিম হক, বিরল, (দিনাজপুর ) / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

বিরলে সামাজিক বন বিভাগ দিনাজপুর রেঞ্জ এর নিয়ন্ত্রণাধীন বিরল উপজেলার ০৮ নং ধর্মপুর উনিয়নের
বিল্লা মৌজার দাগ নং -২৩৬ এর ৩ একর ও একই দিনে কামদেব পুর মৌজার দাগ নং -১৫৬ এর প্রায় ১.৫০ দুই দাগের সংরক্ষিত বনভূমির মোট (৪.৫০)একর জবর দখলকৃত জমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির চারা রোপন করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপুর বিটের বন কর্মকর্তা কনক সরকার।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার ০৮নং ধর্মপুর উনিয়নের
বিল্লা মৌজার দাগ নং -২৩৬ এর ৩ একর ও একই দিনে কামদেব পুর মৌজার দাগ নং -১৫৬ এর প্রায় ১.৫০ দুই দাগের সংরক্ষিত বনভূমির মোট (৪.৫০)একর বনভূমি জবরদখল উচ্ছেদ করে সম্পূর্ণরূপে বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বিভাগীয় বন কমকর্তা ফাহিম মাসউদ নির্দেশনায় এ অভিযান পরিচানা করেন,সদর রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা সরকার,ধর্মপুর বিট,বিট কর্মকর্তা,কনক সরকার, (৪.৫০) একর জমি উদ্ধার করে বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করা হয়েছে। সামাজিক বনায়নের প্রায় আড়াইশ থেকে তিনশত জন উপকারভোগীদের নিয়ে আবার সেই উদ্ধারকৃত জমিতে গাছ রোপন শুরু করেছে বন বিভাগ। স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগের কর্মকর্তারা এই বৃক্ষরোপন সম্পন্ন করছেন।

পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে যার যার অবস্থান থেকে ব্যাপক বৃক্ষরোপণ করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে এলাকার পরিবেশের সুরক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
জলবায়ু পরিবর্তন অভিযোজন দলের উপকারভোগীরা স্বতঃস্ফূর্তভাবে জানান, রোপণকৃত এই চারাগুলো যাতে নষ্ট না হয়, সেজন্য এগুলো টিকিয়ে রাখা, সঠিক সংরক্ষণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের সার্বিক দায়িত্ব তারা নিজেরাই বহন করবেন।

ধর্মপুর বিটের বিট কর্মকর্তা কনক সরকার বলেন, বনভূমির জমি উদ্ধার করে সামাজিক বনায়ন গড়ে তুললে সব উপকার ভোগিরাই এর সুফল পাবেন।
৩২৫ একর ধর্মপুর শালবনের দখলকৃত জমি পূনরুদ্ধার করে, পুনরায় সামাজিক বনায়ন গড়ে তোলা হবে বলে জানালেন বিট কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/