• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পুলিশের কাছ থেকে আ. লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৪৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) রাতে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ১১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকায় নিজ বাসার নিচতলায় অবস্থিত দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন মোস্তাফিজুর রহমান বিজু। সেখানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল। এ সময় পুলিশ সেখানে গিয়ে কর্মসূচিতে বাধা দেয় এবং বিজুকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে উপস্থিত নেতাকর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/