• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিশিষ্ট ব্যবসায়ী শামিনূর রহমানকে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র আজীবন সদস্য সম্মাননা প্রদান

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৪৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ অঞ্চলে পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ সামাজিক সংগঠন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র আজীবন সদস্য হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামিনূর রহমান। এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাঁকে এক বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

রোববার (২১ জুন) সন্ধ্যায় ঝিনাইদহ শহরে অবস্থিত ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র জেলা কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আসিফ কাজল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের কৃতি সন্তান ও সমাজসেবক শামিনূর রহমানের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল হক এবং দৈনিক লোকসমাজ পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি ইমতিয়াজ আহম্মেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সাংবাদিক আসিফ কাজল বলেন, ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ প্রতিষ্ঠার পর থেকেই ঝিনাইদহের সীমান্তবর্তী অঞ্চলসহ জেলার বিভিন্ন প্রান্তে আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, বৃক্ষরোপন, ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, টিউবওয়েল ও কম্বল বিতরণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল স্রোতে ফিরিয়ে আনাই এই সংস্থার মূল লক্ষ্য। শামিনূর রহমানের মতো একজন দানশীল ও দূরদর্শী ব্যবসায়ী আজীবন সদস্য হিসেবে যুক্ত হওয়ায় সংস্থার মানবিক কার্যক্রমের পরিধি ও গতি আরও বৃদ্ধি পাবে।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ব্যবসায়ী শামিনূর রহমান বলেন, “সীমান্ত মানব কল্যাণ সংস্থার মানবিক ও সামাজিক কাজগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এই সংস্থার মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। আগামীতেও আমি এই সংস্থার প্রতিটি জনকল্যাণমূলক কাজের সাথে সক্রিয়ভাবে যুক্ত থাকব।”

সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাব্বির হোসেন জানান, সমাজের বিত্তবান ও মানবিক বোধসম্পন্ন মানুষেরা এগিয়ে এলে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’ খুব দ্রুতই ঝিনাইদহের সীমানা ছাড়িয়ে দেশজুড়ে আত্মমানবতার সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/