• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

তরুণদের পায়ে ফুটবল, সমাজ থেকে মাদক নির্মূলে নিরলস কাজ করে যাচ্ছেন নাজমুল হাসান

মোঃ ইয়াছিন আলী, সিরাজগঞ্জ : / ৯৫ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

মোঃ ইয়াছিন আলী, সিরাজগঞ্জ : তরুণ সমাজকে খেলাধুলামুখী করে গড়ে তোলা এবং সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করার প্রত্যয় নিয়ে মাঠে ও মানুষের মাঝে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নাজমুল হাসান তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে যুবসমাজের উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সম্প্রতি একদিকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে কাজ করেছেন, অন্যদিকে মাদকবিরোধী গণসংযোগ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছেন। তাঁর বিশ্বাস, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকাসক্তি, অপরাধ এবং সামাজিক অবক্ষয় অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমীরা জানান, নজমুল হাসানের এমন উদ্যোগ তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। খেলাধুলার পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে তাঁর ভূমিকা প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।
সামাজিক দায়বদ্ধতা, দেশপ্রেম এবং তরুণদের কল্যাণে নিবেদিত এই কর্মকাণ্ডের মাধ্যমে নাজমুল হাসান প্রমাণ করে চলেছেন যে, একটি সুস্থ, মাদকমুক্ত ও প্রগতিশীল সমাজ গঠনে নেতৃত্বের পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তরুণদের পায়ে ফুটবল আর হৃদয়ে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন জাগিয়ে সমাজ থেকে মাদক নির্মূলে তাঁর এই ধারাবাহিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/