• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

প্রচন্ড গরমে লেবু পানি পান করুন

মো:ইয়াছিন আলী,সিরাজগঞ্জ প্রতিনিধি: / ২৩ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

মো:ইয়াছিন আলী,সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রচণ্ড গরমে সুস্থ থাকার জন্য সবাইকেই হতে হবে সচেতন। নিতে হবে বারটি যত্ন। তীব্র গরমে এক গ্লাস লেবু পানি এনে দিতে পারে স্বস্তি এবং সুস্থতা।

লেবু পানির উপকারিতা অনেক। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ বা ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। লেবুতে থাকা পটাশিয়াম এই ঘাটতি পূরণ করে শরীরের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে।

লেবুপানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শরীরকে ভেতর থেকে শীতল রাখে, যা অত্যধিক গরমে হিটস্ট্রোক বা শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়া প্রতিরোধে সহায়ক।

তীব্র রোদে ত্বকের কোষগুলোর যে ক্ষতি হয়, লেবুর শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবং ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে।

গরমে পানিস্বল্পতার কারণে অনেকেরই প্রস্রাবে জ্বালাপোড়া বা সংক্রমণের সমস্যা হয়। লেবুপানি প্রস্রাবের পিএইচ লেভেল নিয়ন্ত্রণে রেখে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

উদ্ভিজ্জ খাবার (যেমন পালংশাক বা ডাল) থেকে শরীর সহজে আয়রণ শোষণ করতে পারে না। লেবুতে থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড এই আয়রন শোষণের প্রক্রিয়াকে সহজ করে, যা রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক।

লেবু ভিটামিন সি এবং ফ্ল্যাবোনয়েডের চমৎকার উৎস। ‘জার্নাল অব নিউট্রিশন অ্যান্ড মেটাবলিজম’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, নিয়মিত সাইট্রাস–জাতীয় ফল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা হৃদ্‌রোগের ঝুঁকি কমায়। যাঁদের উচ্চরক্তচাপজনিত সমস্যা আছে, তাঁরা নিয়মিত পরিমিত পরিমাণে লেবুপানি খেতে পারেন।

লেবুপানি পিত্তরস নিঃসরণে সাহায্য করে, যা হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা কমায়।

এত এত উপকারিতার পরও যাঁদের নানা ধরনের রোগ আছে, তাঁদের অবশ্যই লেবুপানি খাওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/