• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে শর্ট সার্কিটের আগুনে ৫টি বাড়ি ভস্মীভূত: ক্ষতিগ্রস্তদের পাশে আসন্ন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ

মুসলিম হক, বিরল (দিনাজপুর) / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দিনাজপুরের বিরল উপজেলার ১২ নং রাজারামপুর ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে ৫টি পরিবারের বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে পরিবার গুলো খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ভয়াবহ এই ঘটনার খবর পেয়েই দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও আসন্ন বিরল উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ৭নং বিজোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সুলতান মাহমুদ।
তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন।
পরিদর্শন শেষে সুলতান মাহমুদ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে নগদ অর্থ, চাল ও পরিধেয় বস্ত্র (কাপড়) বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, এই অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। ক্ষতিগ্রস্ত পরিবার গুলো আজ সর্বস্ব হারিয়ে অসহায় অবস্থায় রয়েছে। মানবতার দেয়াল হিসেবে আমাদের সবার উচিত এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই পরিবার গুলোর পুনর্বাসনে পাশে থাকব। ভুক্তভোগী পরিবারগুলো এই চরম বিপদের মুহূর্তে দ্রুত সহায়তা পাওয়ায় সুলতান মাহমুদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বিরল পৌর শাখার সাধারণ সম্পাদক নুরজামাল (সোনাহার), উপজেলা বিএনপি’র সহ সভাপতি মাহাবুর রহমান, ১২নং রাজারামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পৌর বিএনপির নির্বাহী সদস্য আতাউর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/