• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য ও দুইটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১০১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিস্তার রোধকল্পে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে নিরলসভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং-১৬/০৬/২০২৬ তারিখ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস দল কালিগঞ্জ থানাধীন ৪ নং নিয়ামতপুর ইউপির মস্তফাপুর ও কালিগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য ১। জাহিদ হাসান (২৬), পিতা-মুকুল মন্ডল, মাতা-আকলিমা বেগম, সাং-মস্তফাপুর, ২। মোঃ মেহেদী হাসান সান্টু (৩০), পিতা-মোঃ ওবাইদুল বিশ্বাস, মাতা-মোছাঃ আফরোজা বেগম, সাং-ফরাসপুর, ৩। রাজ কুমার বিশ্বাস জসিম (২৭), পিতা-গোবিন্দ বিশ্বাস, মাতা-রেখা রানী বিশ্বাস, সাং-চাঁচড়া, সর্ব থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহদের কে দুইটি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করে। এই চক্রটি দীর্ঘদিন যাবত বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করা সহ চোরাই মোটরসাইকেল কেনা-বেচা করে মর্মে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

১। ০১ (এক) টি পুরাতন কালো রংয়ের Suzuki Gixxer monotone, 150 cc মোটর সাইকেল, যাহা রেজিষ্ট্রেশন বিহীন, যাহার চেসিস নং RMBL-NG4BW-125413, ইঞ্জিন নং- BGA1-730983, ২। ০১ (এক) টি পুরাতন কালো রংয়ের Bajaj Pulsar মোটর সাইকেল, যাহা রেজিষ্ট্রেশন বিহীন, যাহার চেসিস নং- MD2A11CZ3HWK91355* ইঞ্জিন নং- DHZWHK22666।

এছাড়া ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ঝিনাইদহ সদর থানাধীন কাঞ্চনপুর মধ্যপাড়া এলাকা হতে ১০০ পিচ ইয়াবা সহ ০৩ জনকে গ্রেফতার; কালিগঞ্জ থানা পুলিশ কর্তৃক দুইটি পৃথক ঘটনায় ৬১ পিচ ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার; মহেশপুর থানা পুলিশ কর্তৃক ১ বোতল ESKUF ও ১ বোতল WINCEREX ও ০১ টি মোটরসাইকেল সহ ০২ জন গ্রেফতার; হরিনাকুন্ডু থানা পুলিশ কর্তৃক ৫০ গ্রাম গাঁজা সহ ০১ জন গ্রেফতার; শৈলকুপা থানা পুলিশ কর্তৃক ০৫ টি পৃথক অভিযানে ৫৫ পিচ ইয়াবা, ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার ও জুয়া খেলার সময় ৩০,০১০/-(ত্রিশ হাজার দশ) টাকা সহ ০৪ জন জুয়াড়িকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এ সকল ঘটনায় ঝিনাইদহ জেলা পুলিশ কর্তৃক ১৭ জনকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/