• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঠাকুরগাঁওয়ে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনের সঙ্গে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

এম এ মোমিন / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন ) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাক ‘জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি’ কর্মসূচি এই সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক(জেন্ডার মেইনস্ট্রিমিং) মোঃ সোহাগ আলী। অনুষ্ঠানের শুরুতে ব্র্যাকের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক জেলা সমন্বয়ক আহামেদ ওমর ফারুক।

সভায় সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার পাশা খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ জিন্নাতারা ইয়াছমিন এবং সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাঃ সাইয়েদা সুলতানা।

ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ সুলতান মাহমুদ রতন, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোছাঃ খালিতুল কোবরা এবং জেলা ব্যবস্থাপক রূপা রানী দাস।

এছাড়া অন্যান্য আমন্ত্রিত প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ESDO) প্রতিনিধি মোঃ শামীম হোসেনসহ স্থানীয় ধর্মীয় নেতারা।

সভায় বক্তারা নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ এবং সহিংসতা দমনে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে নারী সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি বলে অভিমত ব্যক্ত করেন তারা।

ডায়ালগে গৃহীত উল্লেখযোগ্য সুপারিশগুলোর মধ্যে ছিল— নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার শিকারদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করা।ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাল্যবিবাহের হার শূন্যে নামিয়ে আনা, এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারির পাশাপাশি একটি অনলাইন প্লাটফর্ম চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্র্যাকের ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক), স্বাস্থ্যকর্মী, স্বপ্ন সারথি দলের সদস্য, সিএসএ (CSA) গ্রাহক সেবা সহকারী এবং ব্র্যাক ঠাকুরগাঁও জেলার সকল কর্মসূচির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সহিংসতামুক্ত ঠাকুরগাঁও গড়তে সম্মিলিত অঙ্গীকার ব্যক্ত করে সভা সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/