• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চৌধুরী জুয়েল রানা / ৭০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নড়াইলের নড়াগাতীতে ১১ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ১৫ জুন (সোমবার) ভুক্তভোগী শিশুর মামা এ মামলা করেন। মামলা নম্বর ০৭। অভিযুক্ত একই থানার কলাবাড়ীয়া ইউনিয়নের নিধিপুর গ্রামের সিদ্দিক মোল্যা (৭০) কে আটক করেছে পুলিশ।

এজার সূত্রে জানা যায়, গত ১৪ জুন সকালে শিশুটি তার ০৭ বছরের এক বোনকে নিয়ে বাড়ির অদুরে তাল শাস আনতে গেলে পাশের বরজে থাকা অভিযুক্ত সিদ্দিক মোল্যা ছোটজনকে বেঁঁধে রেখে বড় শিশুটিকে পাট ক্ষেতের ভিতর নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। অতঃপর শিশুটির আত্ম চিৎকারের স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি প্রায় দু’ঘন্টা যাবত অজ্ঞান অবস্থায় ছিল। তদন্ত সাপেক্ষে এ ঘটনার শুষ্ঠু বিচার দাবী করেছেন ভুক্তভোগী পরিবার।

আরো জানা যায়, সিদ্দিক মোল্যার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর একাধিকবার অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন। পরবর্তীতে পারিবারিক ভাবে তাকে ২য় বিবাহ দেওয়া হয়। সে স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযোগের বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী আটক আছে, মামলার কার্যক্রম শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/