• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

হরিপুরে, জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম / ১২৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ভেটনা গ্রামে, ফরিদুল ইসলামের বাড়িতে রিয়্যাক্টস ইন প্রজেক্টের আওয়াতায় সহযোগী প্রতিষ্ঠান আরডিআরএস এর আওতায়ধীন ১৪ই জুন রবিবার জিংক ধান ব্রি -১০২ শীর্ষক কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি অফিসার আব্দুল্লাহ আল বাকী, এবং অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় বক্তারা বলেন, দৈনন্দিন খাদ্যে জিংকের অভাব হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়, মেধা কমে যায় এবং অপুষ্টি ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের জন্য জিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাঠ দিবসের শুরুতে বিকেল ৩টায় উপস্থিত ১৩৫ জন কৃষক-কৃষাণীরা ব্রি ধান-১০২ এর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায়, জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

হারভেস্ট প্লাস বিশ্বব্যাপী বায়োফর্টিফিকেশন প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছে এবং বাংলাদেশে জিংক ধান, জিংক গম ও জিংক-আয়রন সমৃদ্ধ মসুরের সম্প্রসারণে কাজ করছে। বর্তমানে দেশে আমন মৌসুমে ব্রি ধান-৭২ ও বিনা-২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান-৭৪, ৮৪, ১০০ ও ১০২ এর চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/