• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: আলহাজ; সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ১৫৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর)।। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বিরলে।

শনিবার (১৩ জুন)বিকেলে বিরল উপজেলার ০২ নং ফরকাবাদ ইউনিয়ন পরিষদের পূর্ণ ভবা নদীর সেতেরা ব্রিজের দুই ধারে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধনকালে আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে সবাইকে গাছ লাগাতে হবে। তিনি বলেন, “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা শুধু একটি কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষার একটি সামাজিক আন্দোলন। এ কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রেজাউল ইসলাম, বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুমান আক্তার,কনক সরকার উপজেলা বন কর্মকর্তা,বিরল, সামাজিক বন বিভাগ,দিনাজপুর,০২ ফরকাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবেশপ্রেমী নাগরিকরা।

অনুষ্ঠান শেষে উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিরল উপজেলার পাঁচটি ইউনিয়ন ও ভূমি অফিসে একযোগে শুরু হওয়া এ প্রকল্পের আওতায় ৫০০ হাজার করে মোট হাজার ৮০ বৃক্ষরোপণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/