• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৭২ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে তার ভাসুর ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত গৃহবধূ মোসাঃ আমেনা বেগম (৪০) দেবিদ্বার থানায় ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, আমেনা বেগমের স্বামীর নামে রেজিস্ট্রি করা ৩ শতক বসতভিটা দীর্ঘদিন ধরে তার ভাসুর মোঃ মানিক ও পরিবারের সদস্যরা দখলে রেখেছেন। জমি ফেরত চেয়ে একাধিকবার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। গত ১ জুন সকালে আমেনা বেগম নিজের রোপণ করা সবজি বাগান পরিচর্যা করতে গেলে পূর্ব বিরোধের জেরে মোঃ মানিক, তার ছেলে রুবেল ও ফারুক, স্ত্রী রানু বেগম এবং পুত্রবধূ রাবেয়া ও ফাতেমা আক্তার সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। এছাড়া তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভুক্তভোগী আমেনা বেগম বলেন, “আমাদের সম্পত্তি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। জমিতে গেলে আমাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে দেবিদ্বার থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/