• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহের সাফদারপুরে তেলবাহী মালগাড়ির ৩ ট্যাংকার লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১১৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী মালবাহী ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাফদারপুর স্টেশনের স্টেশন মাস্টার জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়িটি স্টেশনের নিকট পৌঁছালে ট্রেনের পেছনের তিনটি ট্যাংকারের বেশ কয়েকটি চাকা লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গমুখী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম শুরু করতে উদ্যোগ নেয়। খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন পৌঁছানোর পর লাইনচ্যুত ট্যাংকারগুলো সরিয়ে রেলপথ সচল করার কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২১ মে একই এলাকায় আরেকটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই স্থানে পুনরায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রেলপথের নিরাপত্তা ও অবকাঠামোগত অবস্থা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/