• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ের ‎হরিপুরকে আধুনিক ও নন্দিত উপজেলা গঠনের দাবিতে ইউএনওকে ‘অক্সিজেন’-এর স্মারকলিপি

‎নিজেস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলাকে ডিজিটাল, আধুনিক, পরিবেশবান্ধব ও নন্দিত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলার বিভিন্ন সমস্যা, সংকট ও সম্ভাবনার বিষয় তুলে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি বিস্তারিত স্মারকলিপি প্রদান করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’ বৃহস্পতিবার (৪ জুন) সংগঠনের সভাপতি মো. মোজাহেদুল ইসলাম ইমনের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে, স্মারকলিপিতে উপজেলার উন্নয়নের জন্য ২৭টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও দাবি তুলে ধরা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে সামাজিক ও পরিবেশগত উন্নয়নে কাজ করার অভিজ্ঞতা এবং স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে এসব প্রস্তাবনা প্রস্তুত করা হয়েছে। নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপজেলার সামগ্রিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।‎স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিসমূহঃ1. ‎হরিপুর উপজেলায় একটি স্থলবন্দর প্রতিষ্ঠা।2. ‎হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ এবং বিদ্যমান অব্যবস্থাপনা ও জনবল সংকট নিরসন।3. ‎উপজেলার সকল রাস্তা, কালভার্ট ও সেতুর সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে হরিপুর কারবালা মাঠ থেকে বটতলী হাটপুকুর পর্যন্ত চার লেন সড়ক নির্মাণ।4. ‎উপজেলা প্রশাসনের শিশু পার্কের সবুজায়ন ও আধুনিকায়ন এবং শিশুদের খেলাধুলার পরিবেশ উন্নয়ন।5. ‎নাগর নদীর ভিউ পয়েন্ট এলাকাকে ইকোপার্ক ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।6. ‎ঐতিহাসিক হরিপুর রাজবাড়ীর সংস্কার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় প্রত্নসম্পদ নিয়ে লোকস্মৃতি জাদুঘরের উন্নয়ন।7. ‎নির্ধারিত স্থানে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ।8. ‎স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে গুণগত শিক্ষার মান নিশ্চিত করা।9. ‎সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য মুক্তমঞ্চ নির্মাণ।10. ‎কালীগঞ্জ-হরিপুর উপজেলা পরিষদ সড়কের ব্রিজসংলগ্ন জলাধার পুনঃখনন, সৌন্দর্যবর্ধন ও বসার স্থান নির্মাণ।11. ‎হরিপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধভিত্তিক জাদুঘর প্রতিষ্ঠা।
12. ‎পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ স্থান ও খাস জমিতে বিপুল বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ।
13. ‎উপজেলা পরিষদের গেট সংস্কার এবং প্রতিটি ইউনিয়নে স্বাগতম ও ধন্যবাদ গেট নির্মাণ।14. ‎বন বিভাগের কার্যক্রম সক্রিয়করণ, অধিক চারা উৎপাদন এবং ঔষধি গাছ চাষে উৎসাহ প্রদান।15. ‎উপজেলার যাত্রী ছাউনিগুলোর সংস্কার ও উন্নয়ন।16. ‎শিল্প ও বাণিজ্য সম্প্রসারণে উদ্যোক্তা, ব্যাংকার, প্রশাসন,ও জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালা আয়োজন।17. ‎অতিথি পাখির অভয়ারণ্য প্রতিষ্ঠা।18. ‎হাট-বাজারের পরিচ্ছন্নতা, পাবলিক টয়লেট, ডাস্টবিন স্থাপনসহ হাট ব্যবস্থাপনার উন্নয়ন এবং যাদুরাণী হাটকে পর্যটনবান্ধব ও আকর্ষণীয় করে তোলা।
19. ‎অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীকে এ, বি ও সি ক্যাটাগরিতে তালিকাভুক্ত করে সরকারি সহায়তা নিশ্চিত করা।20. ‎ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়া বিকাশে নতুন ক্রিকেট মাঠ নির্মাণ।21. ‎নগরায়ণের কথা মাথায় রেখে টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা।22. ‎গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা জোরদার করা।23. ‎মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন।24. ‎কৃষি, ভূমি, স্বাস্থ্য, আইন ও পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা।25. ‎সরকারি অফিস ও আইনশৃঙ্খলা সেবায় হয়রানি ও ঘুষমুক্ত সেবা নিশ্চিত করা।,26. ‎যুবসমাজের শারীরিক বিকাশে জিমনেসিয়াম ও সুইমিংপুল নির্মাণ।
27. ‎প্রধান সড়কসমূহের সংস্কার ও সম্প্রসারণ, রাস্তার পাশে দেশীয় ছায়াবৃক্ষ রোপণ, খাস জমি উদ্ধার, খাল পুনঃখনন এবং পরিবেশবান্ধব অবকাঠামো উন্নয়ন।‎সংগঠনের বক্তব্য,‎স্মারকলিপিতে বলা হয়, উপরোক্ত দাবিগুলো বাস্তবায়িত হলে হরিপুর উপজেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন ঘটবে এবং পর্যটন, কৃষি ও বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। একই সঙ্গে উপজেলার পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎‎অক্সিজেনের সভাপতি মো. মোজাহেদুল ইসলাম ইমন বলেন,‎”হরিপুরের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, আধুনিক ও বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে আমরা এই স্মারকলিপি প্রদান করেছি। উপজেলা প্রশাসনের আন্তরিক উদ্যোগে দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী।”‎স্থানীয় সচেতন মহল মনে করছে, সীমান্তবর্তী হরিপুর উপজেলার উন্নয়নের স্বার্থে স্মারকলিপিতে উত্থাপিত বিষয়গুলো যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হলে এ অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং হরিপুর একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সম্ভাবনাময় উপজেলায় পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/