• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

মাধবপুরের বুল্লায় নবীন-প্রবীণ আলেম ও হাফেজদের সম্মাননা প্রদান

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার: মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়ন উলামা পরিষদ এর উদ্যোগে নবীন-প্রবীন আলেম ও হাফেজদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ৪ জুন রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে হাফেজ কুতুবুর রহমান এর সভাপতিত্বে মাও. খাইরুল ইসলাম খান খোকন, মুফতি মাও. খাদেমুল ইসলাম নুর, হাফেজ মাও. নাজমুল হক শাহিন ও মাও. আমজাদ হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. শাহ গিয়াস উদ্দিন, সভাপতি, মাধবপুর উপজেলা উলামা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক, মাধবপুর উপজেলা উলামা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাও. সিরাজুল ইসলাম, মুফতি মারগুবুর রহমান, ক্বারী নুরুদ্দিন।
স্বাগত বক্তব্য পেশ করেন মুফতি মাও. যুবায়ের আহমদ। মাও. আরিফুল ইসলাম খান, প্রধান উপদেষ্টা বুল্লা ইউনিয়ন উলামা পরিষদ। এছাড়াও বক্তব্য পেশ করেন মাও. আঃ আলিম, ক্বারী মোহাম্মদ সালাহ উদ্দিন, হাফেজ মোবারক মোল্লা, হাফেজ মাও. মুর্শিদুর রহমান, মাও. তাজুল ইসলাম, মুফতি মাও. মোঃ নজরুল ইসলাম খান, জনাব তাজ উদ্দিন আহমদ টেনু, সাবেক চেয়ারম্যান বুল্লা ইউপি। হাফেজ আব্দুল মতিন, মুফতি ইসমাইল রহমানী, মাও. আবুল কালাম, মাও.সুলাইমান চৌধুরী, হাফেজ ইদ্রিস প্রমুখ।
বুল্লা ইউনিয়ন উলামা পরিষদ এর পক্ষ থেকে ৮০ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এছাড়া বুল্লা ইউনিয়ন এর চেয়ারম্যান, মেম্বারগণদেরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। প্রবীন আলেম, হাফেজদেরকে ছাতা, ব্যাগ ও গেঞ্জি দেওয়া হয়েছে।
বক্তব্যে উপজেলা উলামা পরিষদ এর সাধারণ সম্পাদক বলেন- ” আমরা উলামা পরিষদ এর জন্য উলামা পরিষদ সকলের জন্য “।
উলামা পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন যার মূল কাজ হলো সমাজে ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠা করা, শিরক, বিদায়াত, অপসংস্কৃতি থেকে সমাজকে রক্ষা করা। উলামা পরিষদ গঠন হওয়ার পর থেকে সে কাজ গুলো করে যাচ্ছে এবং বর্তমানে মাধবপুর উলামা পরিষদ সমাজ সংস্কার এর প্রধান ভূমিকা পালন করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/