• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশরাফুল আলম সরকার গাজীপুর জেলা প্রতিনিধি / ৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ওপর সংঘটিত হামলা, হত্যাচেষ্টা এবং অব্যাহত প্রাণনাশের হুমকির বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি পক্ষ তার ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্নভাবে বিরোধ সৃষ্টি করে আসছে। তিনি দাবি করেন, গত ৩১ মে ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে মনিরের মার্কেটের সামনে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠক শেষে তার ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সালিশ শেষ হওয়ার পর তার ভাগিনা মোঃ সাদ্দাম হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়।

এ সময় তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এক পর্যায়ে তাকে চেপে ধরে গলায় চাপ দিয়ে শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও জানান, তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেওয়া হয়। এমনকি তার ভাগিনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন এবং মিথ্যা মামলায় জড়ানোরও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমি এবং আমার পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আমাদের জানমালের ক্ষতি হতে পারে। ঘটনার সাক্ষী-প্রমাণ রয়েছে এবং বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করে আইনগত প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারকে নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/