• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দেবিদ্বার দক্ষিণ গুনাইঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রফিকুল ইসলামের

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ১৩০ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক মোঃ ইন্জিনিয়ার রফিকুল ইসলাম।
সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় বাসিন্দা ও সমর্থকদের উপস্থিতিতে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন। এ সময় তিনি ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন এবং সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
জানা যায়, বল্লভপুর গ্রামের সামির উদ্দিন সরকার বাড়ির বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের সঙ্গে নিবিড় যোগাযোগ ও জনসেবামূলক কার্যক্রমের কারণে তিনি ইতোমধ্যে এলাকায় পরিচিত মুখ হিসেবে সুনাম অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সম্মতি ও সমর্থনের ভিত্তিতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন রফিকুল ইসলাম। তিনি মোঃ সফিকুল ইসলাম (শহীদ) ডাক্তারের পুত্র।
ইন্জিনিয়ার রফিকুল ইসলাম বলেন, “ইউনিয়নবাসীর ভালোবাসা ও উৎসাহে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দক্ষিণ গুনাইঘর ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করতে কাজ করব।”
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তার এ ঘোষণা এলাকায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/