• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মঠবাড়িয়ায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধিঃ / ৯৭ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহতরা হলেন আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদক এবং একই এলাকার মো. কালু মিয়ার ছেলে সাগর।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত প্রায় ১১টার দিকে আব্দুর রশিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে ভোরে নেহালিয়া মাদরাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

অন্যদিকে, এক সন্তানের জনক সাগরের মরদেহও একই এলাকায় উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের ধারণা, ম্যাগনেটিক পিলার সংগ্রহকে কেন্দ্র করে বিরোধের জেরে এ জোড়া হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহত রশিদের স্ত্রী ময়না বেগম বলেন, “গভীর রাতে ফোন পেয়ে তিনি বের হন। আমি যেতে নিষেধ করেছিলাম, কিন্তু তিনি শোনেননি। সকালে তিনি লাশ হয়ে ফিরে এলেন।”

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, মরদেহ দুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে গায়ে কাদামাটি লেগে ছিল। তিনি বলেন, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মরদেহ দুটি পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। সিআইডি টিম নমুনা সংগ্রহের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/