• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগ এর রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা প্রদান করেছেন সাবেক চার রাজনীতিবীদ

মুসলিম হক, বিরল / ৭১ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

বিরলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ এর রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা প্রদান করেছেন সাবেক চার রাজনীতিবীদ। এরা হলেন বিরল উপজেলা আওয়ামীলীগ এর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও রূপালী বাংলা জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম আব্দুল লতিফ, সাবেক কোষাধ্যক্ষ ও মাহমুদা অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সুবাইতা ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী সাজ্জাদ হোসেন সাজু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও রুমানা অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব রকিবুল ইসলাম বাবু।
মঙ্গলবার দুপুরে বিরল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ্ব এম আব্দুল লতিফ। এসময় আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু, সাজ্জাদ হোসেন সাজু ও আলহাজ্ব রকিবুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন- আমরা ব্যবসায়িক উদ্যোগ গ্রহনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছি। এরইসাথে বিগত দিনে আমরা বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম যা আমাদের সমাজের সাধারণ মানুষের মাঝে ভালোভাবে নেয়া হচ্ছে না। তাই আমরা এখন থেকে আর কোনদিন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করবো না ঘোষণা করছি এবং আমাদের অতীতের কোন পদ পদবী অদ্য হতে আর কোথাও ব্যাবহার করা হবেনা বলে ঘোষণা প্রদান করছি। আমরা অদ্য হতে সাধারণ মানুষের ন্যায় চলাফেরা করবো এবং জীবিকা নির্বাহের জন্য আমরা আমাদের ব্যবসায়িক কার্যক্রম রাজনৈতিক প্রভাবমুক্তভাবে পরিচালনা করবো।
তাই অদ্য হতে আমাদের সকল রাজনৈতিক পরিচয় হতে আমরা অব্যাহতি গ্রহণপূর্বক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদেরকে রাজনীতিমুক্ত ঘোষণা প্রদান করে সর্বমহলে সাধারণ মানুষ এর ন্যায় জীবনযাপনে অঙ্গিকারবদ্ধ হলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/