মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ): রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে কুমিল্লার দেবিদ্বার। ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি।
শুক্রবার বিকেলে দেবিদ্বার স্বাধীনতা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে সারাদেশে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তারা।
উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক সাজেদুল রাশেদ রাফসানের সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর হাসান তুষারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহমুদুল হাসান, উপজেলা মুখ্য সংগঠক কাজী মিজানুর রহমান, পৌর ছাত্রশক্তি নেতা শরিফুল ইসলাম, যুবশক্তি নেতা মুহতাদির যারিফ সিক্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ ও যুগ্ম সদস্য সচিব জিসান খান আরিফ।
বক্তারা বলেন, “শিশু রামিসাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা মানবতাকে প্রশ্নবিদ্ধ করেছে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকায় অপরাধীরা বারবার একই ধরনের ভয়াবহ অপরাধ করার সাহস পাচ্ছে।”
তারা আরও বলেন, দেশে ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত না হলে সামাজিক অস্থিরতা আরও বাড়বে। তাই অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল স্বাধীনতা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
https://slotbet.online/