• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুনিদের ফাঁসি ও দ্রুত বিচার দাবিতে গৌরীপুরে মানববন্ধন

মোঃ কামরুল হাসান লিটন: স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন: স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) – স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে ২০২৬ ইং) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করে।

বক্তারা জানান, যিনি হত্যাকাণ্ডে জড়িত সে নিজেই স্বীকার করেছে। তাহলে রায় ঘোষণায় বিলম্ব কেন? বিচারের নামে রামিসার বাবার মতো দেশবাসীকে হতাশ নয়, আইনের বাস্তবায়ন দেখতে চাই। একই সাথে ঠাকুরগাঁওয়ের ৪বছরের শিশু লামিয়া, সিলেটের ফাহিমা, মুন্সীগঞ্জের ১০বছরের শিশু আছিয়াসহ ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার প্রত্যেকটি নৃশংস ঘটনায় জড়িতদের বিচারকার্য ৯০দিনের মধ্যে শেষ করার দাবি জানানো হয়।

সঞ্চালনা করেন গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। বক্তব্য রাখেন গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, সুমন এস, কালিখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, গৌরীপুর নাট্যথিয়েটারের সভাপতি আবুল ফজল মোহাম্মদ হিরা, বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক হারুন মিয়া, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সাংবাদিক শামীম আনোয়ার, স্বজন আফ্রিদি হাসান নিরব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/