• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ডিজিটাল ভূমি সেবায় জনসচেতনতা বাড়াতে দেবিদ্বারে তিন দিনের মেলা শুরু

মোহাম্মদ উল্লহ ভূইয়া (সোহাগ) / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

“জনবান্ধব অটোমেটেড, সুরক্ষিত ভূমি সেবা, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি, ফিতা কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার সাব-রেজিস্ট্রার নারায়ণ মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় ভূমি সেবা সহজভাবে পৌঁছে দেওয়াই এই মেলার মূল লক্ষ্য। যাতে নাগরিকরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই খতিয়ান উত্তোলন, নামজারি, জমাখারিজ ও অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন, সে উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ডিজিটাল ভূমি সেবার বিস্তারের মাধ্যমে ভূমি প্রশাসনের প্রতি জনগণের আস্থা আরও বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন ও নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, মেলায় ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি সরবরাহ এবং ডিসিআর ও খতিয়ান প্রদানসহ নানা সেবা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেলায় ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে জনগণকে ধারণা দেওয়া হচ্ছে। পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা, মৌজাম্যাপ সংগ্রহ, অনলাইনে ডিসিআর-খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সংক্রান্ত অভিযোগ বা তথ্যসেবার হটলাইন ‘১৬১২২’ সম্পর্কে সচেতন করা হচ্ছে।
মেলা প্রাঙ্গণে বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের সহযোগিতায় স্থাপিত স্টলগুলোতে সরাসরি সেবা দেওয়া হচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “ভূমি আমার ঠিকানা” শীর্ষক বুকলেট ও লিফলেট বিতরণ করা হচ্ছে। মেলা চলাকালে অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/