• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

শৈলকুপায় সওজের উচ্ছেদ অভিযান

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি— / ৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শেখপাড়া-লাঙলবাধ আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলিকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অধিগ্রহণকৃত জমির ওপর গড়ে ওঠা ২২টি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া ও মনোহরপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সওজ সূত্রে জানা যায়, শৈলকুপা অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁক সরলিকরণ ও যান চলাচল নিরাপদ করতে সরকারিভাবে এ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য আগে থেকেই জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু ওই জমির ওপর বিভিন্ন দোকানপাট, ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণ থাকায় উন্নয়নকাজে বাধা সৃষ্টি হচ্ছিল। এ কারণে প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সওজ বিভাগের কর্মকর্তারা এস্কাভেটরের মাধ্যমে কাঁচা, আধাপাকা ও পাকা স্থাপনাগুলো অপসারণ করেন। উচ্ছেদ শেষে স্থাপনাগুলোর মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা ৫ লাখ ৪৩ হাজার টাকায় মালামাল ক্রয় করেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজের খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে। এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রাকিব হাসান, সার্ভেয়ার মো. সোহেল রানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সার্বিক সহযোগিতা করে শৈলকুপা থানা পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে জানান, মহাসড়কের বাঁক সরলিকরণ ও সড়ক প্রশস্তকরণের জন্য প্রায় ৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ১ দশমিক ০৭ একর জমি দখলমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, সড়ক উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের স্বার্থে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/