• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা’ শুরু

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মুসলিম হক বিরল (দিনাজপুর)।। বিরলে ১৯ মে, ২০২৬ জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো বিরলেও আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’।

মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

কেন্দ্রীয় উদ্বোধনের পর উপজেলা মুভি অফিসের সামনে স্থানীয়ভাবে মেলা শুরু হয়।উপজেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং উপজেলা ভূমি অফিসে স্থাপিত তথ্য কেন্দ্র ও সেবা বুথ পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন এই মেলা চলবে। ভূমি সেবা সহজীকরণ, সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে উন্নত সেবা পৌঁছে দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য।

এবারের মেলায় নাগরিকরা সরাসরি ভূমি পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, খতিয়ান ও ডিসিআর সংগ্রহ এবং মৌজাম্যাপ সংগ্রহসহ আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা পাচ্ছেন।

এছাড়াও জনসাধারণের সুবিধার্থে মেলা প্রাঙ্গণেই তাৎক্ষণিকভাবে ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ানের সার্টিফায়েড কপি বিতরণ এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের বিশেষ বুথ স্থাপন করা হয়েছে।
মেলাটি সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সেবা পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/