• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিএনপি সরকার যেটা মুখে বলে সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করে যায় —-আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

মুসলিম হক, বিরল (দিনাজপুর / ১০৫ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, আমাদের কৃষক ভাইদের যেন শুষ্ক মৌসুমে পানি ও সেচের সংকট না হয় এবং গ্রামীণ অর্থনীতিকে কিভাবে চাঙ্গা রাখা যায়, সে কথা চিন্তা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেসময় খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তারই উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পুণরায় এই প্রকল্প চালু করেছেন। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর তিনি আমাদের পাশর্^বর্তী কাহারোল উপজেলায় এসে সারাদেশে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছিলেন।
আপনারা জানেন বিএনপি সরকার যেটা মুখে বলে সেটা বাস্তবায়ন করার জন্য কাজ করে যায়। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা ফ্যামিলী কার্ড দিবো বলেছিলাম, আমরা সেই কথা রেখেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ফ্যামিলী কার্ড এর শুভ উদ্বোধন করেছেন, আমাদের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি গ্রামে ধীরে ধীরে এই কার্ড পৌছে যাবে এবং সেটা বিনামূল্যে দেয়া হবে। কৃষক ভাইদের জন্য ১লা বৈশাখে আমাদের প্রধানমন্ত্রী কৃষক কার্ডের শুভ উদ্বোধন করেছেন। আমরা কৃষক ভাইদের কৃষি ঋণ মওকুফের যে কথা বলেছিলাম, সে কথাও রেখেছি।
তিনি আরো বলেন, আপনারা আইন নিজের হাতে তুলে নিবেন না। আপনারা মাদক নির্মূলে এলাকায় প্রতিরোধ কমিটি গড়ে তুলুন। যদি কেউ মাদক ব্যবসার সাথে জড়িত হয়, তাদের তালিকা প্রশাসনকে দিন, আমাকে দিন। আমরা মাদক ব্যবসায়ীদের কোনরকমের ছাড় দিবো না। আমাদের এলাকায় কোনধরণের মাদকের কারবার করতে দিবো না।
আমাদের এলাকায় কোন ধরণের চাঁদাবাজিকে আমরা সমর্থন করবো না। কেউ যদি অন্যায়ভাবে কারো জমি দখল করতে যায়, সে যদি আমাদের দলের কেউ হয়, তাকেও ছাড় দেয়া হবে না। আইনের আওতায় এনে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই কেউ চাঁদাবাজির সাথে জড়িত হবেন না।
রবিবার সকালে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় বিরল উপজেলার ০৫ নং বিরল ইউনিয়নে বগুলাখাড়ী খাল পুনঃখনন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুকলিশপুর লাঙ্গলদহ গ্রামে প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক উপরোক্ত কথাগুলি বলেন। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি রেজাউল ইসলাম বাদশা, ফিরোজ হোসেন, সাদেক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা প্রমূখ বক্তব্য রাখেন।
যুবনেতা মামুনুর রশীদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা নাজমুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাজিব, ০৫ নং বিরল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ০৫ নং বিরল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল ইসলাম, ইউপি সদস্য রাফিউল ইসলাম জুয়েল, বিজোড়া ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুবদলের নেতা আলম বাবু প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য শেষে খননকাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/