• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, পিতার বিরুদ্ধে জমি দখল, নির্যাতন ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ কন্যার

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ সদর উপজেলার ধোপাবিলা গ্রামের বাসিন্দা মোছা: লিমা খাতুন তার পিতা আব্দুল মোতালেবের বিরুদ্ধে জমি দখল, পারিবারিক নির্যাতন, হয়রানি ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

লিমা খাতুন লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে তার পিতা আব্দুল মোতালেব, চাচা আবু বক্কর ওরফে বান্ধা এবং সৎ দাদা জাহিদুল ইসলাম তাদের পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। তিনি জানান, ছোটবেলায় তার দাদা জীবিত থাকাকালে তার নামে ২৫ শতাংশ এবং বড় ভাই মোঃ ইকরামুল ইসলামের নামে ২ একর ৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন।

তিনি অভিযোগ করেন, তার পিতা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং একাধিক বিয়ে করেন। এসব বিষয়ে পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। লিমা খাতুন দাবি করেন, তার মায়ের ওপর দীর্ঘদিন নির্যাতনের ফলে ২০২৩ সালে তার মা মারা যান।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বর্তমানে বিজিবিতে কর্মরত বড় ভাই মোঃ ইকরামুল ইসলাম ছুটিতে বাড়িতে এলে তার নিজ বাড়িতে যেতে বাধা দেওয়া হয় এবং ভাড়াটিয়া লোকজন এনে হামলা চালানো হয়। এতে ইকরামুল ইসলাম ও তার ছোট শিশু সন্তান আহত হয়ে কয়েকদিন ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে অভিযোগ করা হয়।
লিমা খাতুন আরও অভিযোগ করেন, তাদের দাদার দেওয়া জমি জোরপূর্বক বন্ধক রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা নাটক সাজিয়ে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হচ্ছে। এ কারণে প্রকৃত ঘটনা তুলে ধরতেই তারা সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লিমা খাতুনের ফুফু জোসনা খাতুন। তিনি অভিযোগ করেন, পৈত্রিক সূত্রে পাওয়া জমিও তার ভাই আব্দুল মোতালেব জোরপূর্বক বিক্রি করে দিচ্ছেন। এ ঘটনায় তিনি আদালতে বণ্টননামার মামলা করেছেন বলেও জানান।

এছাড়া ইকরামুল ইসলামের স্ত্রীও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেন, শ্বশুর আব্দুল মোতালেব তাকে পারিবারিকভাবে সম্মানের সঙ্গে বসবাস করতে দেননি।
সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/