• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হামের টিকার বদলে ‘ভুলে’ এক মাসের শিশুকে দেওয়া হলো জলাতঙ্কের টিকা

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ১৬৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: শিশুটির বয়স এক মাস। তাকে দেওয়া হলো নিয়মিত টিকার পরিবর্তে জলাতঙ্ক প্রতিরোধী র‍্যাবিক্স টিকা। এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ নিয়ে শিশুটির পরিবার ক্ষোভ প্রকাশ করেছে এবং দাবি জানিয়েছে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির।

আজ(১৩ মে)বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবার জানায়, নিয়মিত টিকা দিতে তারা হাসপাতালে যান। ভ্যাকসিন প্রয়োগের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। তবে তিনি উপস্থিত না থাকায় পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে ডেকে আনা হয়। পরে তিনি শিশুটিকে ভুল টিকা দেন।

শিশুটির মা মৌ দাবি করেন, ভুল টিকা প্রয়োগের পর তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে। তার ভাষ্য, টিকা দেওয়ার পর শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এ ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তাদের গাফিলতিকেই দায়ী করছেন তারা।

অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন ভুলবশত এ ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/