• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিরাপদ উচ্চ ফলনশীল ফসল উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১৩২ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ২ নং দৌড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সারুটিয়ারে মাঠে গতকাল মঙ্গলবার (১২ মে) বিকাল ৪টায় নিরাপদ উচ্চ ফলনশীল ফসল উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতা ও অর্থায়নে এবং (এস এম এপি) জাইকা প্রকল্পের আওতায় সমন্বিত উপায়ে এ কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার কৃষক-কৃষাণীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন কোটচাঁদপুর উপজেলা টেকনিক্যাল সার্ভিস অফিসার মোঃ মনিরুজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশন কোটচাঁদপুর উপজেলা শাখার ম্যানেজার মোঃ আইয়ুব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট অফিসার মোঃ মোতালেব হোসেন এবং টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস অফিসার মোঃ দিপু হাসান নয়ন।
সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় কৃষক মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে বিভিন্ন ধরনের ফসল মানুষের শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এর অন্যতম কারণ হলো নিয়ম মেনে চাষাবাদ না করা। অনেক কৃষক কীটনাশক স্প্রে করার দুই-এক দিনের মধ্যেই ফসল উত্তোলন করে বাজারে বিক্রি করেন এবং নিজেরাও তা খেয়ে থাকেন। এতে মানুষের শরীরে মারাত্মক ক্ষতি হয়। তাই কীটনাশক স্প্রে করার অন্তত এক সপ্তাহ থেকে ১৫ দিন পর ফসল উত্তোলন করতে হবে। নিয়ম মেনে চাষাবাদ করলে নিজেও সুস্থ থাকা যাবে এবং অন্যকেও সুস্থ রাখা সম্ভব হবে।
এ সময় টেকনিক্যাল সার্ভিস অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, সকল প্রকার গবাদিপশু যেমন গরু, ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন প্রাণীর রোগ সম্পর্কে পরামর্শ এবং বিনামূল্যে টিকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে নিরাপদ কৃষি উৎপাদন, কীটনাশকের সঠিক ব্যবহার এবং আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/