• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আসাদুজ্জামান আসাদ সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘বাল্য বিবাহ প্রতিরোধ, করি সুশিক্ষায় জীবন গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার সকাল ১১টায় ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস, গোপিনাথপুর, বিনেরপোতা, সাতক্ষীরার শিক্ষা সহায়তা প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋশিল্পীর প্রোগ্রাম ম্যানেজার(ইএমপি) সনোজ কুমার বসু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ঋশিল্পীর ম্যানেজার (মিডিয়া অ্যান্ড পাব:) মারিও পান্ডে, বিদ্যোৎসাহী গণপতি বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, জাকিয়া পারভীন, ঋশিল্পীর প্রোগ্রাম সুপার ভাইজার আমিনুল ইসলাম, জুনিয়র অফিসার প্রোগ্রাম গৌতম সরকার, সিনিয়র ইপিএ সুধীর জয়ধর, এসও দুঃখীরাম মন্ডল, ইপিএ জোছনা আরা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান, আনারুল ইসলাম, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, শেখ মহিরুল ইসলাম, পপি মন্ডল, শিক্ষার্থী মহামায়া, সৃষ্টি মন্ডল, বেত্রবতী হাইস্কুলের অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। উদ্বুদ্ধকরণ সভা শেষে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন প্রাক্তন শিক্ষার্থী মোহিত লাল বিশ্বাস, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রুদ্রনীল পালসহ ঋশিল্পীর গুণী শিল্পীরা। এসময় তবলায় সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আদিত্য দে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/