ময়মনসিংহের গৌরীপুরে ৪০ কেজি গাঁজাসহ আল আমিন (৪১) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি চৌকস দল গৌরীপুর থানাধীন বোকাইনগর মধ্য গড়পাড়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আল আমিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন গৌরীপুর উপজেলার ৬নং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বোকাইনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয় জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
https://slotbet.online/