• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

খলতবাড়ীতে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের তিনজন আহত

মো. কামরুল হাসান লিটন, ময়মনসিংহ স্টাফ রিপোর্টার / ১৪৬ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মো. কামরুল হাসান লিটন, ময়মনসিংহ স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের খলতবাড়ী গ্রামে পূর্ববিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খলতবাড়ী গ্রামের বাসিন্দা রাসেল মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। হামলায় রাসেল মিয়ার বাবা নয়ন মিয়া (৬৫) দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। এ সময় পরিবারের আরও দুই সদস্য আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নয়ন মিয়ার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলায় আজিম উদ্দিন, মোখলেছ উদ্দিন ও হারিছ উদ্দিন তালুকদারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী রাসেল মিয়া জানান, চিৎকার শুনে বাইরে এসে তিনি দেখেন আজিম উদ্দিনসহ কয়েকজন তার বাবাকে মারধর করছেন। একপর্যায়ে লোহার শাবল দিয়ে তার বাবার মাথায় আঘাত করা হয়। তিনি বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। বর্তমানে তার বাবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত আজিম উদ্দিন দাবি করেন, প্রথমে তার ওপর হামলা করা হয়েছিল। পরে সংঘর্ষের একপর্যায়ে লাঠির আঘাতে নয়ন মিয়া আহত হন।
মাওহা ইউনিয়নের ইউপি সদস্য মো. মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কোনো পক্ষই মীমাংসার জন্য তার কাছে আসেনি। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/