• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দিনাজপুরে অসহায় দুঃস্থ্য শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে সহায়তার চেক হস্থান্তর

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ১৭৪ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

মুসলিম হক, বিরল (দিনাজপুর) দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুঃস্থ্য, অসহায় শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহায়তার চেক হস্থান্তর করা হয়েছে।
শনিবার (৯ মে ২০২৬) সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন) এ আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার। দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ১৬৪ জন দুঃস্থ্য, অসহায় শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬৮ লক্ষ ৩৫ হাজার টাকার চেক হস্থান্তর করেন প্রধান অতিথি। তন্মধ্যে ১৪৫ জন অসুস্থ এর মাঝে ৫৬ লক্ষ ১০ হাজার টাকা, ১৫ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৭৫ হাজার টাকা হারে ১১ লক্ষ ২৫ হাজার টাকা ও ৪ জন মৃত শ্রমিকের প্রত্যেক পরিবারে ২৫ হাজার করে ১ লক্ষ টাকার চেক হস্থান্তর করা হয়।
এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক (উপ- সচিব) সৈয়দ ইরতিজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর এর উপ- পরিচালক মোঃ ওসমান গনি, সহকারী পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ, শ্রম কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, শ্রম কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর দিনাজপুরের উপ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, সহকারি মহাপরিদর্শক (সাধারণ) শফিকুল ইসলাম, শ্রম পরিদর্শক (সাধারণ) সানজিদা জান্নাত, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর সভাপতি মোঃ মোফাচ্ছিলুল মাজেদ, সহ-সভাপতি কোরবান আলী সোহেল, সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক এর নেতৃত্বে ইউনিয়নের সদস্যগন যথাক্রমে চন্দন মিত্র, মোঃ আবু কাওছার, মোঃ আবিদুর রহমান আরমান, মেহেদী হাসান, মোঃ বেলাল হোসেন, খাজানুর লিমন হায়দার, পরিমল চন্দ্র দাস, মোঃ নাজমুল ইসলাম মিলন, সিকান্দার আলী কাবুল, ওয়াহেদুর রহমান, সুমন চন্দ্র সহ অন্যান্য নিবন্ধিত সংগঠনসমূহের নেতৃবৃন্দের অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর কার্যালয় পরিদর্শন করেন এবং এর কার্যক্রমসমূহ প্রজেক্টরের মাধ্যমে উপস্থান করা হলে তা পর্যবেক্ষণ করেন। এসময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর সভাপতি মোঃ মোফাচ্ছিলুল মাজেদ ও সাধারণ সম্পাদক আতিউর রহমান আতিক এর নেতৃত্বে সাংবাদিক নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে দিনাজপুরে স্বাগত জানান এবং শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/