• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাসাইলে উদ্বোধনের আগেই ৪ কোটি টাকার সংযোগ সড়কে ফাটল

মোর্শেদ খান বিশেষ প্রতিনিধি: / ১৫২ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ৪ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭১৮ টাকা ব্যয়ে নির্মিত সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটল দেখা দিয়েছে। 

সরেজমিনে গিয়ে দেখা যায়,বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সৈদামপুর বাজারে সেতু উদ্বোধনের আগেই সংযোগ সড়কে ফাটলের ঘটনা ঘটেছে।বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ফাটলের মাত্রাও।আরও কয়েকদিন যদি বৃষ্টিপাত হয় তাহলে সেতুর সংযোগ সড়ক ধসে পড়বে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাসাইল উপজেলা (এলজিইডি) সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলী বাসাইল উপজেলার সৈদামপুর বাজার-কুরাতলী ভায়া প্রাইমারী স্কুল সড়কে প্রায় ৭০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণের দায়িত্বে রয়েছে।৭০ মিটার দৈর্ঘ্য এই সেতু বিগত ২০২১ সালের ১৩ এপ্রিল নির্মাণ কাজ শুরু হয়।প্রকল্পের চুক্তি অনুযায়ী সেতুটির নির্মান কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ১২ এপ্রিল।পরে সেতুর নির্মাণ কাজের মেয়াদ বাড়ানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা লুৎফর রহমান বলেন,এই রাস্তায় যখন মাটি ফেলা হয় তখন তেমন পেটানো হয় নাই।রোলার  দিয়ে ভালো করে পেটানো হলে ফাটল ধরতো না।হালকা পেটানো দিয়েই কার্পেটিং করা হয়েছে।যার কারণেই ফাটল ধরেছে।

স্থানীয় আরেক বাসিন্দা শ্যামল সূত্রধর বলেন,সেতুর সংযোগ সড়কে বৃষ্টির ফলে ফাটল দেখা দিয়েছে।সড়কে ভালো মতো মাটি পেটানো হয়নি। ভালোভাবে রাস্তার কাজটি করা উচিত ছিল।ভালো মতো মাটি পেটানো হলে এমনটা হতো না।

স্থানীয় বাসিন্দা ননী গোপাল সরকার বলেন,রাস্তার কাজ দেড় থেকে দুই মাসেই ফাটল ধরেছে।রাস্তা দিয়ে কি চলাচল করা যাবে আরও কয়েকদিন গেলে।যদি বৃষ্টি হয় এই রাস্তা দিয়ে চলাচল করা যাবে না।রাস্তা ধসে যাবে।যদি ভালোভাবে কাজ করতো এমনটা হতো না।

ঠিকাদার প্রতিষ্ঠান বাছেদ প্রকৌশলীর ম্যানেজার নুর নবী বলেন, আমাদের রাস্তার পাশে ব্লক রাখা ছিল। ব্রীজের সংযোগ সড়কে ব্লকের কাজ চলমান ছিল।অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আমরা ব্লক নিয়ে যেতে পারিনি।বৃষ্টির কারণে ব্লকের কাজ শেষ করতে পারিনি।ব্রীজের সংযোগ রাস্তায় ঈদের আগে কার্পেটিং করা হয়।নতুন মাটিতে কার্পেটিং করা হয়েছে।ব্রীজের অতিরিক্ত বৃষ্টি ও বোঝাই ট্যাফিক গাড়ি রাস্তা দিয়ে চলাচল করায় রাস্তার কিছু অংশ ফাটল দেখা দিয়েছে।যেখান দিয়ে ফাটল দেখা দিয়েছে তা মেরামত করে দেওয়া হবে।

উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন,বাসাইলের সৈদামপুরে ৭০ মিটার দৈর্ঘ্য ব্রীজের কাজ চলমান রয়েছে।ব্রীজের সংযোগ সড়কে কিছু অংশ ব্লক বসানো হয়নি।অতিরিক্ত বৃষ্টি ও ভাড়ি যানবাহন চলাচল করায় কিছু কিছু জায়গায় মাটি সরে গেছে।যার জন্য ব্রীজের সংযোগ সড়কে ভাঙন দেখা গেছে।এই ব্রীজের কাজ করছে বাছেদ প্রকৌশলী। তাদের সাথে কথা হয়েছে,তারা ভাঙন জায়গা ঠিক করে দিবে।ব্রীজের সংযোগ সড়কের কাজের এখন পর্যন্ত টাকা প্রদান করা হয়নি।যে জায়গা গুলোতে সমস্যা হয়েছে,তারা মেরামত করে দিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/