• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে গবাদি পশুর খামারিদের নিয়ে ব্র্যাকের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এম এ মোমিন / ১৫৩ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে দুগ্ধ খাতের উন্নয়ন ও লাভজনক খামার গড়ে তুলতে একদিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।

শনিবার (৯ মে ২০২৬) অনুষ্ঠিত এ প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল— “অধিক দুধ উৎপাদন, গাভী পালন ও লাভজনক খামার গঠন”। এতে উপজেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারিরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালনের আধুনিক পদ্ধতি, খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং খামারের তথ্য সংরক্ষণ বিষয়ে খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা. অমল কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন ডা. মনিরুজ্জামান মিলন (ভিএস)। সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এরিয়া সেলস ম্যানেজার মো. আবু সায়েম।

বক্তারা বলেন, আধুনিক ও বিজ্ঞানভিত্তিক খামার ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যত্ন নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। একইসঙ্গে উন্নত প্রজনন পদ্ধতি ও কার্যকর স্বাস্থ্য ব্যবস্থাপনা খামারের লাভজনকতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশিক্ষণে রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং আয় বৃদ্ধির বিভিন্ন কৌশল হাতে-কলমে উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতারও। শেষে প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/