• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঠাকুরগাঁওয়ে ৮০ বছরের বৃদ্ধ ভাদ্রু এখন কবরের নিরাপত্তা প্রহরী

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকায় কবর থেকে লাশ চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এরপর থেকেই রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী কবরস্থানে স্বেচ্ছায় পাহারার দায়িত্ব নিয়েছেন মহেশপুর গুচ্ছ গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধ মোজাফ্ফর হোসেন ভাদ্রু। বয়সের ভার আর শারীরিক দুর্বলতাকে উপেক্ষা করে প্রতিদিন সন্ধ্যা নামলেই তিনি ছুটে যান কবরস্থানে। রাতভর পাহারা দেন সদ্য দাফন হওয়া কবরগুলোকে।

এলাকাবাসীরা জানান, সকাল থেকে বিকাল বেলা পর্যন্ত তার নিজের গরু ছাগল চরান মোজাফফর হোসেন ভাদ্রু। তবে সারাদিন গরু ছাগলকে নিয়ে সময় কাটলেও বিকাল শেষে সন্ধ্যে ঘনিয়ে এলেই পাল্টে যায় তার দায়িত্ব। হাতে একটা লাঠি আর সাথে একটি টর্চ লাইট নিয়ে কবরস্থানের চারপাশটি পাহারা দেন তিনি। অনেক সময় গভীর রাত পর্যন্ত একাই থাকেন সেখানে। কুকুর, শিয়াল, সাপ এর ভয়ের উপেক্ষায় না করে একাই সে এই মানবিক কাজটি করেন এলাকার মানুষের উপকারের জন্য। তার এই মানবিক কাজ করার উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রসংশা কুড়িয়েছে। স্থানীয় লোকজনের মতে, প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন মহলের মানুষেরা যদি এগিয়ে আসে তাহলে কবরস্থানসহ ধর্মীয় স্থানগুলো আরও নিরাপদ রাখা সম্ভব হবে।

মোজাফ্ফর হোসেন ভাদ্রু জানান, মানুষ মারা যাওয়ার পরও যদি কবর নিরাপদ না থাকে, তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু নেই। যতদিন বেঁচে আছি ততদিন কবরস্থান পাহারা দিয়ে যেতে চাই।

মীরডাঙ্গী মহেষপুর গোরস্থান দারুলউলুম নুরানী মাদ্রাসার সহকারি শিক্ষক আঃ মমিন বলেন, ভাদ্রু চাচা দিনে কবর স্থানে গরু ছাগলকে ঘাস খাওয়ান সন্ধা হলেই আবার চলে আসেন লাশ পাহাড়ায়। বৃদ্ধ বয়সেও মোজাফ্ফর হোসেনের এই দায়িত্ববোধ ও সাহস অন্যদের জন্য অনুকরণীয়। সমাজে মানবিকতা ও দায়িত্ববোধের এমন উদাহরণ বিরল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/