• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

জীবনের দুই অধ্যায়: প্রস্তুতি আর লড়াইয়ের এক অমীমাংসিত গল্প

মোঃ ইসমাইল জবি উল্লাহ্, স্টাফ রিপোর্টার: / ৫৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মোঃ ইসমাইল জবি উল্লাহ্, স্টাফ রিপোর্টার: মানুষের জীবন যেন দুই মলাটে বন্দি এক মহাকাব্য। যার একটি অংশ কাটে প্রস্তুতির মিছিলে, আর অন্যটি বাস্তবের রুঢ় জমিনে। শৈশব থেকে যুবকাল—জীবনের প্রথম অর্ধেকটা সময় মূলত শেখার। মা-বাবার কাছে প্রথম অক্ষরজ্ঞান থেকে শুরু করে স্কুল-কলেজ কিংবা ধর্মীয় শিক্ষা; প্রতিটি ধাপেই মানুষ নিজেকে ভবিষ্যতের জন্য তৈরি করে। কেউ এখানে জ্ঞান আর দক্ষতা অর্জনের সুযোগ পায়, আবার কারো কারো জীবনে এই যুবকালটা কেড়ে নেয় এক ছন্নছাড়া পরিবেশ। কোনো আশ্রয় বা ছায়া না থাকায় যাদের জীবনটা শুরুই হয় জীবন সংগ্রামের মধ্য দিয়ে।

জীবনের দ্বিতীয় ভাগটি হলো অর্জিত সেই জ্ঞান আর অভিজ্ঞতাকে কাজে লাগানোর রণক্ষেত্র। এটি বাস্তবতা, স্বপ্ন পূরণ আর সফলতার লড়াই। কিন্তু এই লড়াই সবার জন্য সমান নয়। বিশেষ করে একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের কাছে জীবন মানেই হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম আর আত্মত্যাগের এক আখ্যান। পরিবার, সমাজ আর রাষ্ট্রের সব দায়ভার মেটাতে মেটাতে একজন পুরুষ নিজের সবটুকু বিলিয়ে দেয় অন্যের তরে। এই বিলিয়ে দেওয়ার ভিড়ে তার নিজের জন্য আর কিছু করা হয়ে ওঠে না।

যাদের মাথার ওপর নির্ভর করার মতো কোনো ছায়া নেই, তাদের কাছে বেঁচে থাকাটাই এক নিরন্তর সংগ্রাম।

মান-অভিমান, দুঃখ-কষ্ট আর পাওয়া না-পাওয়ার এক দোলাচলে দুলতে দুলতে একসময় জীবনের বাতি নিভে যায়। সফলতার দেখা মিলুক বা না মিলুক, দিনশেষে জীবনের পাতায় জমা থাকে এক দীর্ঘশ্বাসের ইতিহাস। আমাদের চারপাশে এমন হাজারো গল্প আছে, যেগুলো কখনোই পূর্ণতা পায় না—থেকে যায় শুধুই ‘অপ্রাপ্তির গল্প’ হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/