• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

গৌরীপুরে ছাত্রদল নেতা মানিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ কামরুল হাসান লিটন / ১২৫ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জুলাইযোদ্ধা মনিরুজ্জামান মানিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার (৬ মে) পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করেছে উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদল। বক্তারা জানান, মনিরুজ্জামান মানিক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হন, একজন জুলাইযোদ্ধা। তার উপর যারা হামলা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুনাইদ খান পাঠান সাব্বির। হামলাকারীদের বিচার চেয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি আব্দুল বাতেন, আবিদ হাসান রাহাত, জামাল হোসাইন, জিকু সরকার, আব্দুল্লাহ আল নূর, এস কে সোহেল, আহাদ খান পাঠান, আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রক্তিম, আল আমিন, সহ সাধারণ সম্পাদক রাকিব আল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম সরকার, সহক্রীড়া সম্পাদক মীম, সদস্য খাইরুল ইসলাম, শাহীনূল ইসলাম হৃদয়, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রিশাত, ছাত্রদল নেতা হৃদয় আহম্মেদ, আলীমুল, মামুন মিয়া, জামাল মিয়া, আনন্দমোহন কলে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকিব, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদরের সভাপতি ফারুক আহম্মেদ নিলয়, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহম্মেদ হীরা, সিধলার সভাপতি আতিক হাসান রাজন, বোকাইনগরের সভাপতি মাহমুদুল হাসান আলিফ, গৌরীপুর নবীন দলের সভাপতি শ্রাবণ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি মিয়াদ হোসেন, সাধারণ সম্পাদক শরিফ ভূইয়া প্রমুখ।
উল্লেখ্য গত শুক্রবার (১ মে/২৬) রাতে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকায় দুর্বৃত্ত্বদের হামলার শিকার হন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও জুলাইযোদ্ধা মনিরুজ্জামান মানিক। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান জানান, পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে। গিয়াস উদ্দিন নামে একজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
হামলার ঘটনায় মানিকের ছোট ভাই মো. জামাল মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় অভিযোগ মামলা করেন। মামলায় রিয়েল আহমেদ (২৪), গিয়াস উদ্দিন (৫৫), রকি মিয়া (২২), মোসলেম উদ্দিন (২৭), রাহাত মিয়া (২০), আব্দুর রাজ্জাক (৫৮), আরমান মিয়া (২২)সহ অজ্ঞাতনামা ৭জনকে আসামী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/