• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ৭৫ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন : কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ঝিনাইদহে জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) রাত ৮টায় ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী বাজারে পত্রিকার নিজস্ব মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার ঝিনাইদহ সদর উপজেলা প্রতিনিধি মোঃ মামুন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবজারভিশন পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি তরিকুল ইসলাম তারেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা, জাতীয় দৈনিক বাংলার দূত পত্রিকার বার্তা সম্পাদক আবু বক্কর সিদ্দিক স্বপন, আজকের খবরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি অন্তর সাহা, বিকাল বার্তার স্টাফ রিপোর্টার সাব্বির হোসেন হান্নান, আজকের বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আরিফ ও জমজম, দৈনিক সকালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি বাপ্পি শেখ, ভয়েজ অফ জয় সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে পত্রিকাটি আরও সমৃদ্ধ হবে এবং পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

শেষে দোয়া মাহফিলের মাধ্যমে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/