• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে স্কুলছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মোঃ ইয়াছিন আলী / ১৪৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলায় স্কুলের ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার হাটসারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মোঃ বাইজিদ (১২)। তিনি হাটসারটিয়া গ্রামের প্রবাসী মোঃ আলহাজ সেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাইজিদ মাঝে মধ্যেই কাউকে না জানিয়ে স্কুল ভবনের ছাদে উঠত। ঘটনার দিনও সে একইভাবে ছাদে ওঠার চেষ্টা করে। এ সময় অসাবধানতাবশত হাত ফসকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর বিদ্যালয় ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন |


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/