• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহে বাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগ, পরবর্তীতে অগ্নিসংযোগের দাবি

আবু বক্কর সিদ্দিক স্বপন : / ১০৯ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

আবু বক্কর সিদ্দিক স্বপন: ঝিনাইদহ জেলার গোয়ালপাড়া (ঘোড়ামারা) এলাকায় মেয়ের কবরের উপরে গরু বাধা দেখে মা রেশমা খাতুন সেটা সড়িয়ে দিলে তারই জেরে প্রবাসী আশরাফুলের স্ত্রীর ওপর হামলা, বাড়ি ভাঙচুর এবং পরবর্তীতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রবাসী আশরাফুলের ভাইদের বিরুদ্ধে।

ভুক্তভোগী মোছাঃ রেশমা খাতুন (৪০) জানান, তার স্বামী মোঃ আশরাফুল বর্তমানে প্রবাসে অবস্থান করছেন। তিনি অভিযোগ করে বলেন, একই এলাকার বাসিন্দা মোঃ জামিরুল (৫২), মোঃ হবিবর (৫৮) ও মোঃ আমিরুল (৫৫) দীর্ঘদিন ধরে তাকে ও তার পুত্রকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন বলে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, গত ২৩ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এসময় জামিরুল লোহার রড দিয়ে রেশমা খাতুনকে মারধর করেন এবং অন্যরা তার বাড়ির বৈদ্যুতিক মিটারসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। তাকে রক্ষা করতে গেলে তার পুত্র মোঃ সাকিব (২৪)-কেও মারধর করা হয়। পরে তাদের বাড়ি থেকে বের করে দিয়ে পুনরায় ফিরে এলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত শুক্রবার (০১ মে ২০২৬) রেশমা খাতুনের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটে। তিনি দাবি করেন, পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরাই এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে কোনো পুরুষ সদস্যকে পাওয়া যায়নি। তাদের পরিবারের নারী সদস্যরা জানান, আগে মারামারির ঘটনা ঘটেছে এটা সত্য, তবে আগুন কে বা কারা লাগিয়েছে তা আমরা জানি না।

স্থানীয় বাসিন্দারা জানান, তারা আগুন লাগার ঘটনা দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে সবাই মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে, তা কেউ প্রত্যক্ষ করেননি।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও আইনি সহায়তা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/