• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা: সেবার মানোন্নয়নে নতুন প্রত্যয়

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শহরের জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে আয়োজিত এ সভায় জেলার বিশিষ্টজন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমিতির সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ। ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুন্সী কামাল আজাদ পান্নুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন।

সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ সমিতির সাধারণ ও আজীবন সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতেই সমিতির বার্ষিক কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে গত বছরের সেবামূলক কার্যক্রম, রোগীসেবা প্রদান, চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের চিত্র তুলে ধরা হয়। পরবর্তীতে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব প্রকাশ এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

উন্মুক্ত আলোচনা পর্বে সদস্যরা ডায়াবেটিক হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত করা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, চিকিৎসক ও জনবল বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, ইতোমধ্যেই ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতাল জেলার রোগীদের কাছে একটি আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে। তবে সময়ের চাহিদা অনুযায়ী সেবার পরিধি আরও বাড়ানো প্রয়োজন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, জনস্বাস্থ্যসেবায় ডায়াবেটিক সমিতির অবদান প্রশংসনীয়। তিনি হাসপাতালের সেবার মান ধরে রাখার পাশাপাশি আরও উন্নয়নে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অন্যান্য অতিথিরাও হাসপাতালের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সবশেষে, ঝিনাইদহ ডায়াবেটিক সমিতি ভবিষ্যতে আরও আধুনিক ও উন্নত সেবা নিশ্চিত করে জেলার মানুষের আস্থা ও নির্ভরতার কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/