• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলায় সাংবাদিক লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১৭৭ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের হেনস্তা, লাঞ্চিত ও প্রেসক্লাবের নির্বাচন বানচালের চেষ্টা করার অভিযোগে সকালে খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে পেশাজীবী সাংবাদিকরা।

সাংবাদিক নেতারা দাবি করেন, ৩০ তারিখ নির্বাচন বানচাল করার জন্য এই সন্ত্রাসী হামলা।
প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক নেতারা বলেন-সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদেরকে দ্রুত আইনের আওয়াতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরো কঠোর অবস্থানে যাবার ঘোষণা দেন।
এ সময় সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, চিহ্নিতরা দলের যে পর্যায়ের হোকনা কেন তাদেরকে দল থেকে বহিষ্কার ও দ্রুততম সময়ে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, শেখ দিদারুল আলম, মোহাম্মদ সানি, এস এম জাহিদ, তরিকুল ইসলাম, আশরাফুল আলম নুর, বেল্লাল হোসেন সজল, সোহাগ দেওয়ানসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বিকালে প্রেসক্লাবে সন্ত্রাসী কায়দায় প্রবেশ করে কিছু সন্ত্রাসী। এসময় তারা প্রেসক্লাবের ভিতরে উপস্থিত সাংবাদিকদের হেনস্থা করতে থাকে এবং হুমকি ধামকি দিতে থাকে। তাদের মনোভাব দেখে বোঝা যায় তারা আগামী ত্রিশ তারিখে প্রেসক্লাবের নির্বাচন বানচালের চেষ্টা করার জন্যই প্রবেশ করেছে। পরে অবস্থার বেগতিক দেখে তারা সটকে পরে। তাৎক্ষনিক ভাবে প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও কয়েকজনকে চিহ্নিত করা হয়। পরে ওই দিন সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে বিক্ষোব ও প্রতিবাদ করেন উপস্থিত সকল সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/