• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমীর

মোস্তাইন বিল্লাহ / ৩৩ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বিএনপি বিভিন্ন ইস্যুতে ফ্যাসিবাদী আচরণের পথে হাঁটা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের কথা বললেও বাস্তবে দলটি বারবার ভিন্নমত দমন ও সংঘাতমুখী রাজনীতির দিকে ঝুঁকছে।’

আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। সরকার মুখে জুলাইয়ের কথা বললেও কাজে অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়েছে। গণভোটের রায় নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে।
তিনি বলেন, ‘দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রত্যাশা করে আসছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের অভাবে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।’

জামায়াত আমির অভিযোগ করেন, ‘বিএনপি নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে গিয়ে বারবার সংঘাত ও অস্থিতিশীলতার পথ বেছে নিচ্ছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।’

তিনি আরও বলেন, ‘একটি টেকসই ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হলে সব দলেরই সহনশীলতা, সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা করতে হবে।’ এ সময় বিরোধী মতকে দমন না করে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান।

সমাবেশে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/