• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কালীগঞ্জে যাত্রীবাহী বাসের বক্সে ছাগল বহন, জরিমানা ৫০ হাজার

আজাদ হোসেন, বিশেষ প্রতিনিধি- / ১৮ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাসের লাগেজ বক্সে ছাগল ও মাংস বহনের অভিযোগে ছাগল ব্যবসায়ীসহ চারজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার শহরের প্রধান বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক এ আদালত পরিচালনা করেন। পশুর প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে এ জরিমানা করা হয়।

জানা যায়, কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর গ্রামের ছাগল ব্যবসায়ী মিলন হোসেন চট্টগ্রামে নেওয়ার জন্য একটি যাত্রীবাহী বাসের লাগেজ বক্সে ১২টি ছাগল এবং দুটি কার্টনে প্রায় ১০০ কেজি মাংস বহন করছিলেন। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে প্রশাসনের একটি দল দ্রুত বাস টার্মিনালে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চট্টগ্রামগামী সেন্টমার্টিন পরিবহনের লাগেজ বক্স তল্লাশি করে ছাগল ও মাংস উদ্ধার করা হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনাস্থলে এসে বিষয়টি পরিদর্শন করেন এবং পশু পরিবহনে অমানবিক আচরণের বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় প্রাণী কল্যাণ ও সুরক্ষা আইন, ২০১৯-এর ১৬(ক) ধারায় ছাগল ব্যবসায়ী মিলন হোসেন, বাসের চালক রবিউল ইসলাম, সুপারভাইজার নাছিম এবং হেলপার রাসেল হোসেনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক জানান, পশু পরিবহনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী উন্মুক্ত ট্রাক ব্যবহার করতে হয়। যাত্রীবাহী বাসের লাগেজ বক্সে পশু বহন করা অমানবিক এবং আইনের পরিপন্থী। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রশংসা করেছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/