• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গৌরীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি জোরদার

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর ভার্ট। তিনি জানান, গত ২০ এপ্রিল থেকে গৌরীপুর উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্র ও উপজেলা হাসপাতালে হাম-রুবেলার টিকা প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, শতভাগ টিকাদান নিশ্চিত করতে উপজেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীসহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৪০ হাজার ৩১ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে কোনো শিশু বাদ না পড়ে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মুহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদত হোসেন, একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাজেন্দ্র দেবনাথ, নুরুল খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম, সাংবাদিক মো. কামাল হোসেন ও মো. রইছ উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
সভায় উপস্থিত বক্তারা শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই টিকাদান কর্মসূচিকে সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/