• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

মো: রেজাউল করিম : / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মো: রেজাউল করিম : টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় আইনি প্রক্রিয়া শেষে দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপদে পুনর্বহাল হয়েছেন। মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বুধবার ( গত, ২২ এপ্রিল) সকালে তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন।

পুনর্বহাল হওয়া চেয়ারম্যানরা হলেন নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী এবং বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ২৮৬৩/২৬-এর আদেশ অনুযায়ী তাদের স্বপদে বহাল করা হয়। একই সঙ্গে পূর্বে জারি করা প্রশাসক নিয়োগের আদেশ পরবর্তী ছয় মাসের জন্য স্থগিত রাখা হয়েছে।

টাঙ্গাইল স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের সময় দুই চেয়ারম্যান নিজ নিজ কার্যালয়ে পৌঁছালে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করে নেন। এ সময় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দায়িত্ব গ্রহণের পর নাগরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কুদরত আলী বলেন, হাইকোর্টের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জনগণের ভালোবাসা তাকে আরও দায়িত্বশীল করেছে এবং ইউনিয়নবাসীর উন্নয়ন ও সেবাকে আরও গতিশীল করাই তার প্রধান অঙ্গীকার।

বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেন বলেন, সত্য ও ন্যায়ের জয় হয়েছে উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চেয়ারম্যানদের পুনর্বহালের পর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/