• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলের মেসার্স এস এস ফিলিং স্টেশন- গগণপুর ফুয়েল বিতরণে অনিয়মের অভিযোগ

মুসলিম হক বিরল (দিনাজপুর)প্রতিনিধি// / ৫৫ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মুসলিম হক বিরল(দিনাজপুর) মেসার্স এস এস ফিলিং স্টেশন- গগণপুর ফুয়েল বিতরণে অনিয়মের অভিযোগে স্থানীয়রা ক্ষোভে ফুঁসে উঠেছে। খানসামার এক মোটরসাইকেল আরোহীকে ফুয়েল দেয়ার ঘটনায় তাৎক্ষণিক স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলে কর্মচারীরা সকলে ফুয়েল বিতরণ বন্ধ রেখে ফিলিং স্টেশনের অফিস ঘরে আশ্রয় নেয়। এছাড়াও অতিরিক্ত অর্থের বিনিময়ে ফুয়েল কম বেশি করে বিতরণ করায় আপাতত বিক্ষুব্ধরা ফিলিং স্টেশনের সম্মূখে অবস্থান নিয়েছে।
সরকারি কর্মকর্তা বা ট্যাগ অফিসারের উপস্থিতি ছাড়া রাতেরবেলা প্লাস্টিকের একাধিক জারেসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ফুয়েল বিতরণ করায় বিক্ষুব্ধ ফুয়েল প্রত্যাশীরা প্রশাসনের সরকারি কর্মকর্তা বা ট্যাগ অফিসারের উপস্থিতিতে ফুয়েল বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
দরজা বন্ধ করে কর্তৃপক্ষ ফিলিং স্টেশনের অফিস ঘরে আশ্রয় নেয়ায় এবং বার বার যোগাযোগের চেষ্টা করেও না পাওয়ায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শহরগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি সংবাদ পেয়ে ফিলিং স্টেশনে এসেছেন এবং সন্ধ্যা ৬ টার পরে আর ফুয়েল বিতরণের সুযোগ না থাকায় আগামীকাল সকাল ১০ টা থেকে ফুয়েল বিতরণ করা হবে এবং উত্থাপিত বিষয়টির খোঁজ নিয়ে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/