• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

দেবিদ্বারে ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সেলাইমেশিন, টিউবওয়েল ও নগদ অর্থ বিতরণ

মোহাম্মদ উল্লাহ ভূইয়া (সোহাগ) / ৫৬ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের মাঝে সেলাইমেশিন, টিউবওয়েল ও নগদ অর্থ বিতরণ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদ।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার ওয়াহেদপুর বাজারে সংগঠনের কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসচ্ছল পুরুষ ও নারীদের মাঝে উপহার হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক খায়রুল আমিন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সংগঠনের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মালদ্বীপ প্রবাসী কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ মোল্লা, যিনি ৪নং সুবিল ইউনিয়ন সুজনের সভাপতিও।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সহ-সভাপতি মো. সবুর খান, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল আউয়াল সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ আলম এবং তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা প্রধান শিক্ষক মো. আল আমিন খান। এছাড়াও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ত্রাণ বিতরণ, শীতবস্ত্র, ইফতার সামগ্রী, টিউবওয়েল স্থাপন এবং এতিমদের সহায়তাসহ নানা উদ্যোগ ভবিষ্যতেও আরও বিস্তৃত করা হবে।
তারা আরও বলেন, দেশ-বিদেশে অবস্থানরত বিশেষ করে প্রবাসীদের সহযোগিতায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিতরা সংগঠনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/