• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নান্দাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

মোশারফ হোসেন রিয়াদ / ১৬ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলার দুইটি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সার্বিক পরিবেশ ছিল সন্তোষজনক।
গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ প্রেস ক্লাব, নান্দাইল শাখার একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি আঃ হান্নান আল আজাদ। তারা কেন্দ্রের বিভিন্ন হলরুম ঘুরে পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
কেন্দ্র সূত্রে জানা যায়, চন্ডিপাশা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬৮১ জন। এর মধ্যে ৪৩১ জন উপস্থিত এবং ২৫০ জন অনুপস্থিত ছিল। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তাসনীম রেজা ছন্দ। হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম আঞ্জু। এছাড়াও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কুশল রনি। মোট ১৬টি হলরুমে ২৭ জন কক্ষ পরিদর্শকের তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, নান্দাইল পাইলট বালিকা উচ্চ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৬২৫ জন। এর মধ্যে উপস্থিত ছিল ৩৫৫ জন এবং অনুপস্থিত ছিল ২৭০ জন। উক্ত কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ খালেক। হল সুপার হিসেবে দায়িত্বে ছিলেন চারআনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম নাসিম এবং সহকারী হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন রাঙামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন তুহিন। কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন প্রাথমিকের সহকারী শিক্ষা অফিসার মোঃ মনোয়ারুল ইসলাম।

দুইটি কেন্দ্রেই পরীক্ষা শান্তিপূর্ণ, নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে মোট ১৬টি হলরুমে ২৭জন কক্ষ পরিদর্শকের তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫টি হলরুমে ২৫জন কক্ষ পরিদর্শক দায়িত্বে ছিলেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, নান্দাইল উপজেলার এসব কেন্দ্রে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/