• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় নিজের অস্ত্র দিয়ে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা।

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ১১৮ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় (২য় ফেজ) অবস্থিত রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় এক কনস্টেবলের রহস্যজনক মৃত্যু হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে চারটার দিকে অস্ত্রাগার (ম্যাগজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এই ঘটনা ঘটে।নিহত পুলিশ সদস্যের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। তাঁর স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে পুলিশের খুলনা অঞ্চলের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কনস্টেবল সম্রাট বিশ্বাস ডিউটিরত অবস্থায় নিজের কপালে বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই।’

ওসি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাঁরা পৌঁছালে আইনগত প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
বর্তমানে বিভিন্ন স্থানে পুলিশের আত্মহত্যা বেড়েই চলেছে। এটা কি আদৌ কোন আত্মহত্যা ? না কি এর পিছনে কোন চক্রান্ত কাজ করছে?
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। পুলিশের মনোবল চাঙ্গা করতে না পারলে দেশের আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা করছেন পুলিশ সদস্য ও সাধারণ জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/